শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার

কলিকাল প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। তবে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে পরিবর্তন আনা হয়নি। দলটি নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।

শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে।

রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মজলিসে শুরার সমাপনী অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সামর্থ্য অনুযায়ী আর্থিক কোরবানি করতে হবে। যে কোন অনাকাক্ষিত ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.