অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ সভায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।









