শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জামায়াত আমিরের শপথ অনুষ্ঠানে বিএনপির কেউ উপস্থিত হয়নি

কলিকাল প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত ডা. শফিকুর রহমানের শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও আমন্ত্রণ পেয়েও বিএনপির কেউ যোগ দেননি।

জামায়াত সূত্র জানায়, আমিরের শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপি মহাসচিবের হাতে দাওয়াতপত্র পৌঁছে দেন। তবে অনুষ্ঠানে তারা কেউ উপস্থিত ছিলেন না এবং এ বিষয়ে জামায়াতকে কিছু জানানোও হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, বিএনপি ছাড়া অন্যান্য ডানমনা রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক জোটের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.