শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

ধর্ম ডেস্ক

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ান দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর মূল ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এখানে তাবলিগের সাথিরা সারা বছরের কাজের বর্ণনা তুলে ধরেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিরা ইতোমধ্যে টঙ্গীতে এসে পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই জোড় তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতি কাজের চেতনা জাগিয়ে তোলার বিশেষ আয়োজন হিসেবে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এখান থেকেই সারা বছরের কাজের দিকনির্দেশনা, নকশা এবং আমল, দাওয়াত, তরতিবসহ দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয়-বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

জোড় ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ থাকে শুধুমাত্র তিন চিল্লার সাথি এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমদের জন্য, যা এ আয়োজনের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর পরেই আয়োজন করা হবে বিশ্ব ইজতেমা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.