মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

মধ্যরাতে

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

কলিকাল প্রতিনিধি

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূকম্পন পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফ অঞ্চলে কম্পনের মাত্রা খুবই সামান্য থাকায় বেশিরভাগ মানুষ তা টের পাননি। ভূমিকম্পের গভীরতা সম্পর্কে তথ্য দিতে না পারলেও ইউরোপীয় ভূকম্পন সংস্থা ইএমএসসি জানিয়েছে, উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার নিচে।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা সাম্প্রতিক সময়ে অনুভূত সবচেয়ে তীব্র কম্পনগুলোর একটি হিসেবে বিবেচিত। শক্তিশালী সেই ঝাঁকুনিতে অনেক মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, এমন তীব্র কম্পন আগে দেখেননি।

ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন বহুতল ভবন, বাসা-বাড়ি, অফিস ও বাণিজ্যিক কেন্দ্র থেকে মানুষ দ্রুত বেরিয়ে আসতে থাকেন এবং চারদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া ওই ভূকম্পনে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন ও কয়েকশ মানুষ আহত হন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.