আইন মন্ত্রণালয় এক দিনেই বিচার বিভাগের বড় ধরনের রদবদল করেছে। মোট ৮২৬ বিচারককে পদোন্নতি, বদলি ও নতুনভাবে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন আদেশ অনুযায়ী, অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ২৫০ জন এখন জেলা জজ পদে উন্নীত হয়েছেন। যুগ্ম জেলা জজ পদে থাকা ২৯৪ জনকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। সিনিয়র সহকারী জজের মধ্যে ২৮২ জন পেয়েছেন যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি।
সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ীই এই পদোন্নতি ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।









