সরকার বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে।
পদোন্নতির সিদ্ধান্ত আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে ৩১ কর্মকর্তার পদোন্নতির আদেশ দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে দুজন কর্মকর্তার পদোন্নতি অবিলম্বে কার্যক্রম হবে।









