শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

নির্বাচনের আগে রাজনৈতিক মানচিত্রে নতুন জোটের আত্মপ্রকাশ

কলিকাল প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন একটি জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই জোটে মূল চারটি দল থাকছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ), এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ বুধবার (২৬ নভেম্বর) দলগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃত্ব এ তথ্য নিশ্চিত করেছেন। দলগুলোর সংশ্লিষ্ট নেতৃত্ব জানিয়েছেন, জোট গঠন নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হতে পারে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ‘এবি পার্টি ও আপ বাংলাদেশকে নিয়ে নতুন জোটের আলোচনায় আমরা প্রায় একমত হয়েছি। তবে এখনো চূড়ান্ত হয়নি।’ এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনও একই মন্তব্য করেছেন।

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জোট গঠন নিয়ে আলোচনা চলছে। সন্ধ্যা বা রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’ আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, চার দলের মধ্যে বিষয়টি প্রায় চূড়ান্ত, তবে অন্যান্য কিছু দলের সঙ্গেও আলাপ চলছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমও বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি। বৃহস্প্রতিবার বিস্তারিত জানানো যেতে পারে।’

নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা হলে, এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.