মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

‘এখনই বাংলাদেশের জন্য মিস ইউনিভার্স জেতা সম্ভব নয়’

বিনোদন ডেস্ক

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স-২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ দিন পর মিথিলা বলেন, ‘এখনই বাংলাদেশের জন্য মিস ইউনিভার্সের মুকুট জেতা সম্ভব নয়। সেরা ৩০-এ জায়গা পাওয়া যথেষ্ট বড় অর্জন, কিন্তু সেখান থেকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে।’

অভিনেত্রী তানজিয়া বলেন, ‘এবারের আসরের প্রতিযোগীরা সবাই অত্যন্ত যোগ্য, তাদের মধ্যে যে কেউ মিস ইউনিভার্সের মুকুট পরার যোগ্য। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কেউ এত বড় মঞ্চে সেরা ৩০-এ জায়গা পেয়েছে, এটিই আমাদের জন্য বড় সাফল্য। আমি মনে করি, এটি বাংলাদেশের জন্য এক ধরনের বিজয়ের মতো।’

দেশবাসীর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘দেশের মানুষ আমাকে অসীম ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন, তাদের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। তারা যেভাবে ভোট দিয়েছে, তার জন্য আমি সত্যিই অনেক আনন্দিত।’

মিথিলা প্রতিযোগিতার সময় বিকিনি পরা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা নিয়েও তার মন্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে মার্কিং করা হয়– যেমন ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম এবং সুইমিং স্যুট। যদি কেউ এই সব পর্যায় ঠিকভাবে সম্পন্ন না করতে পারে, তাহলে সেরা ৩০-এ জায়গা পেতে পারবে না। আমি সেরা ৩০-এ পৌঁছেছি, এবং এজন্য সুইমিং স্যুট পরা ছিল একটি গুরুত্বপূর্ণ দিক। আমি বাংলাদেশের সম্মান নষ্ট করি না, বিকিনি পরা তো নতুন কিছু নয়– আগেও অনেক প্রতিযোগী এটি পরেছেন।’

অবশেষে, মিথিলা বলেন, ‘আগামীতে যদি কেউ বাংলাদেশ থেকে এই মঞ্চে প্রতিযোগিতা করতে আসে, আমি তাকে সাহায্য করতে প্রস্তুত।’

মিস ইউনিভার্স ২০২৫ এর বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ, আর প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবিনার সিং।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.