মানিকগঞ্জে বাউল আবুল সরকার কথিত তৌহিদি জনতার হামলার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
বাউল সম্প্রদায় যখন আলোচনার তুঙ্গে তখন পুরুষ বাউলদের সম্পর্কে গুরুতর এক অভিযোগ তুললেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।
তিনি দাবি করেছেন, পুরুষ বাউলরা বিছানায় ডাকেন। সেই ডাকে সাড়া দিলে নারী বাউলরা গানের প্রোগ্রাম পান। না হলে তাদের কেউ ডাকে না। তবে তিনি সুনির্দিষ্ট কারও কথা উল্লেখ করেননি।
পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক এই অভিযোগের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম– আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাইখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি– ‘আসলে কী হবে?’ তখন তারা বলেন– ‘এইটা কি ভেঙে (খুলে) বলতে হবে’। আমি তখন বলেছি– ‘মাফও চাই, দোয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।’









