মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

জাবির ছাত্রলীগ নেতা গ্রেফতার

কলিকাল প্রতিনিধি

২৪’এর গণঅভ্যুত্থান চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) এবং ১০ নং হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এছাড়া তিনি জাবি শাখা ছাত্রলীগের উপ-কৃষিবিষয়ক সম্পাদকের পদে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সরোয়ার শাকিল গত বছরের ১৫ জুলাই রাতে জাবি ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত এবং এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার ৯৬ নং আসামি।

শিক্ষার্থীদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শাকিল দিনের পর পর দিন জাবি ক্যাম্পাসে বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। তার বিরুদ্ধে ছিনতাই, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট, বাকি খাওয়া, রুম দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামি শাকিল ফেসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে চালান করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.