মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে দুই কারাগারে স্থানান্তর

কলিকাল প্রতিনিধি

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী কারাগারে ও তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মো. ইকবাল হোসেন।

এর আগে, আলোচিত এ দম্পতিকে অনেকটা গোপনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরানো হয়। তবে সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়।

যদিও ঠিক কবে তাদের সরানো হয়েছে, তা কারাগারের কেউ সুনির্দিষ্টভাবে বলছে না। জানা গেছে, অন্তত এক সপ্তাহ আগে দুই কারাগারে পাঠানো হয়।

সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণ ছাড়াও স্বাভাবিক কারণে বন্দিদের অন্য কারাগারে পাঠানো হয়। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া।

প্রসঙ্গ, চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করেছে। সাজ্জাদকে গ্রেফতারের কয়েক মাস পর গত ১০ মে রাতে দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে দুজনই ছিলেন চট্টগ্রাম কারাগারে। তবে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দু’জনকে পৃথক কারাগারে সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ অন্তত ১৫টির বেশি মামলা আছে। নগরীর এবং জেলার বিভিন্ন স্থানে একাধিক হত্যা মামলার মোস্ট ওয়ান্টেড আসামি সাজ্জাদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.