মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

আলস্য আর ক্লান্তি কাটবে যে খাদ্যাভ্যাসে

লাইফস্টাইল ডেস্ক

ছবি : সংগৃহীত

শরীর-মন সতেজ রাখতে ঘুম অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই অভিযোগ করেন- রাতভর ঘুমিয়েও সকালবেলা কেমন যেন আলস্য আর ক্লান্তি কাটছে না।

অনেক সময় ভেবে নেওয়া হয়, সাপ্লিমেন্ট খেলেই শক্তি ফিরে আসবে। অথচ পুষ্টিবিদরা বলছেন, ডায়েটে সামান্য পরিবর্তন আনলেই মিলবে সমাধান।

কাজের দিন বা ছুটির সকাল- যদি ঘুম থেকে উঠেই ক্লান্তি ভর করে, তবে বুঝতে হবে শরীর অতিরিক্ত ধকল সামলাতে পারছে না। আয়রনের ঘাটতি বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এই ক্লান্তির অন্যতম কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই- খাদ্য তালিকায় সঠিক খাবার যুক্ত করলেই শরীর পাবে নতুন উদ্যম।

☑️ কোন খাবার দূর করবে ক্লান্তি?

✅ কলা- প্রাকৃতিক শক্তির জোগানদার- কলা শরীরকে দ্রুত শক্তি জোগায়। ফাইবার, পটাশিয়াম আর কার্বোহাইড্রেটে ভরপুর এই ফল এনার্জি ড্রিঙ্কের থেকেও কার্যকর। শরীরচর্চার আগে বা পরে খেলে ক্লান্তি দ্রুত কেটে যায়।

✅ ডার্ক চকোলেট- মেজাজ ভালো রাখার সঙ্গী- অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ডার্ক চকোলেট স্নায়ু সক্রিয় রাখে, ডোপামিনের ক্ষরণ বাড়ায়। ফলে শরীর শুধু চাঙ্গা নয়, মনও থাকে প্রফুল্ল।

✅ ডিম- সুষম পুষ্টির ভাণ্ডার- ডিমে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং প্রয়োজনীয় ফ্যাট। নিয়মিত ডিম খেলে শরীরের ভেতর থেকে শক্তি মেলে, কমে ক্লান্তি।

✅ কাঠবাদাম- শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার উৎস- ভেজানো বাদাম ভিটামিন ই ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ। এটি ক্লান্তি দূর করে শরীরকে করে চনমনে। তবে সীমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ।

তাই শরীর চাঙ্গা ও ক্লান্তি-মুক্ত রাখতে সাপ্লিমেন্ট নয়, ভরসা রাখুন প্রকৃতির দেওয়া খাবারের ওপর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.