সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল, ১৪ স্থানে অবস্থান কর্মসূচি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

‘জুলাইসহ সকল গণহত্যার বিচার’, ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি’ এবং ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরের আলো ফুটতেই ঢাকা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আজ জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে।

এ কর্মসূচিকে প্রতিহত করতে গতকাল বুধবার রাত থেকেই মাঠে নেমেছে ছাত্রশিবির। আজ সকাল ৭টার দিকে তাদের বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা।

মিছিল শেষে শিবিরের নেতাকর্মীরা রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন। স্থানগুলো হলো- উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলী, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রাজধানী নয়, দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.