সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

তেজগাঁওয়ে ট্রেনে আগুন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.