দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১১৩৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদফরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে পাঁচ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩২৩ জনের মৃত্যু হয়েছে।







