রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না: মির্জা ফখরুল

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। এ দেশের আসল মালিক জনগণ, সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে এ মতবিনিময় সভা হয়।

সভায় তিনি আরও বলেন, জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কোনো ব্যবস্থা আমরা মানবো না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মির্জা ফখরুল সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।

তিনি আরও বলেন, আজ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।

তিনি সবার কাছে ধানের শীষে ভোট চান ও আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.