রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

সেই পুলিশ কমিশনার নাজমুল বরখাস্ত

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই আদেশটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে’ নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে বিরত রাখতে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

বিষয়টি নজর কাড়া হয় চলতি বছরের আগস্টে যখন একটি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়- যেখানে দাবি করা হয় যে, নাজমুল করিম খান তার ব্যক্তিগত যাতায়াতের জন্য সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছিলেন। এই ঘটনার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ ঘটনার পর ১ সেপ্টেম্বর, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নির্দেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনার পদ থেকে প্রত্যাহার করা হয় এবং তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.