অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য শিষ্টাচার বর্হিভূত ও সম্মানজনক নয় বলে মনে করেছে ঢাকা।
আজ রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে যে রকম মন্তব্য করেছেন, তা সঠিক নয় এবং সম্মানজনক নয়। তার (ভারতের প্রতিরক্ষামন্ত্রী) মন্তব্য শিষ্টাচার বহির্ভূত।
ভারতের গণমাধ্যম ফাস্টপোস্টে গত ৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা। ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।







