রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

সালমান ও বেক্সিমকো সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিদেশে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলায় অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি দাবি করছে, মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা ১৭টি মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্তে মানিলন্ডারিংয়ের প্রমাণ মিলেছে।

এ ব্যাপারে ৯ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় মালিবাগস্থ সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.