শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ, দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারও সাথে আপস করবে না।

শুক্রবার ৭নভেম্বর রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে ও মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা আর রাখে না। তাই বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার এসব ধোকাবাজকে না বলুন। অতীত-বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কী হবে তা বুঝতে হবে। তাই শুধু কথামালার ফুলঝুড়িতে বিভ্রান্ত হলে চলবে না বরং ভোটারকে অবশ্যই বাস্তবতা উপলব্ধি করতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তাই এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। কাউকে দাদা বা বড় ভাই আমরা মানবো না। নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলবো। কারো সাথে বৈরিতা নয় বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি হবে আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। আমরা কারো কাছে নতজানু হবো না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কারো রক্ত-চক্ষুকে পরোয়া করবো না। জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে আমরা নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবো, যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আমরা এমন এক প্রত্যয়ী যুব সমাজ গড়ে তুলতে চাই যারা আত্মনির্ভরশীল হয়ে স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই সরকারকে সহযোগিতা করবে।

তিনি বলেন, আল্লাহ আমাদের সরকার গঠন করার সুযোগ দিলে নৈতিক ও উন্নত জাগতিক শিক্ষা চালুকরণ, সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করণ এবং সভ্য ও উন্নত দেশগুলোর সাথে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।

এর আগে জামায়াত আমির পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমার, বাইতুল আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.