সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

‘আমরা কীভাবে বেঁচে থাকতে চাই?’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

‘আমাদের জীবনটা কখন থেমে যাবে আমরা কেউ জানি না। তবে একটা ভালো কাজ আমাদের সবাইকে মৃত্যুর পরেও বহু বছর বাঁচিয়ে রাখতে পারে।’—এই ভাবনা থেকে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, “আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কোনো কাজ দিয়ে?”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও পারদর্শী। অবসর সময় পেলেই তিনি তুলি হাতে নেন এবং নিজের আঁকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এবার তিনি ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর প্রতিকৃতি এঁকেছেন।

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর প্রতিকৃতি এঁকেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

ছবি দুটি শেয়ার করে চঞ্চল লিখেছেন, “ছবি এঁকে আমি পরম আনন্দ পাই। অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম—একজন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, আরেকজন মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদু। একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, তেমনি একটি ভালো ছবি আঁকতেও আমার মনে অসীম আনন্দ আসে। বেঁচে থাকার জন্য এই আনন্দের কোনো বিকল্প নেই আমার কাছে।”

তিনি আরো লেখেন, “আমরা সবাই চাই বাঁচতে—কিন্তু প্রশ্ন হলো, কীভাবে বাঁচব? ভালো কাজ করে নাকি ঘৃণা ছড়িয়ে? ভালো কাজই আমাদের মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে। তাই সবাই ভালো থাকুন, ভালো কাজ করুন।”

অভিনয় জীবনে চঞ্চল চৌধুরী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার ও সমালোচক পুরস্কারও অর্জন করেছেন তিনি। অভিনয়ের বাইরে শিল্পচর্চা ও মানবিক বার্তায় তিনি নিয়মিত অনুরাগীদের অনুপ্রাণিত করে চলেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.