শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

বুবলী-আদরের নতুন ছবি ঢাকাইয়া দেবদাস

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির পটভূমিতে ঢাকাইয়া দেবদাস শিরোনামের ছবি নির্মাণ করছেন জাহিদ হোসেন। যেখানে পর্দায় আবারও জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন আদর আজাদ ও শবনম বুবলী।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই সিনেমার আনুষ্ঠানিক যাত্রা।

জাহিদ হোসেন জানান, ঢাকাইয়া দেবদাস-মূলত প্রেমের গল্প নির্ভর একটি সিনেমা। তবে এটিকে আবার শুধু প্রেমকাহিনিও বলতে নারাজ তিনি। জানান, এতে প্রেমের গল্পের পাশাপাশি পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে।

নির্মাতা বলেন, জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট। সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজাপার্বণ উদ্‌যাপন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।

জাহিদ হোসেন জানান, এ গল্পে আরও থাকবে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানান বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। থাকবে নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। থাকবে চলচ্চিত্রের নায়ক–নায়িকাসহ পুরান ঢাকার তরুণ–তরুণীদের প্রেম–ভালোবাসার ছন্দময় সংগীত।

ঢাকাবাসীদের নবজাতক আগমনের নানান উৎসব ও কালচার থাকবে জানিয়ে নির্মাতা বলেন, মেয়েদের নাক-কান ফোঁড়ানো থেকে ছেলেদের সুন্নতে খতনা অনুষ্ঠান, মাজার শরিফ জিয়ারতসহ শিয়াদের হোসেনি দালানের বৈচিত্র্যময় অধ্যায়—সব নিয়েই আমাদের চলচ্চিত্র ঢাকাইয়া দেবদাস।

আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়া ছবিটিতে অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভূলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.