সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর। ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল ছাত্রলীগ, এবং পরবর্তী সময়ে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়।

তবে এবার সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু। ডাকসুর নির্বাচিত নেতারা নীতিগতভাবে বিষয়টিতে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।

তিনি এক গণমাধ্যমকে বলেন, “২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে সদস্যপদ দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে ২০২৫ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি নীতিগতভাবে একমত হয়েছেন, তাই এটি এখন কেবল আনুষ্ঠানিকতার বিষয়।”

মহিউদ্দিন খান আরও জানান, ডাকসুর কার্যক্রম এখন সম্পূর্ণ শিক্ষার্থীদের কল্যাণকেন্দ্রিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সেই অঙ্গীকার অনুযায়ী কাজ করছি। প্রতিশ্রুত কাজগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি—অস্থায়ী সেবা ও দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.