শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

হাসপাতালে নবজাতক রেখে পালালেন মা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যাসন্তানকে ফেলে রেখে চলে গেছেন স্বজনেরা। শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগে একটি চিরকুট, যাতে লেখা “আমি মুসলিম। আমি একজন হতভাগি। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫।”

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করেন।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক দম্পতি শিশুটিকে ভর্তি করতে এসে নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। তারা জানান, শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, শিশুটিকে একা রেখে ওই দম্পতি হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

পরে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। শিশুটির পাশে ব্যাগে ছিল কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়। চিকিৎসকরা জানান, শিশুটি সময়ের আগে জন্মালেও বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার আহসানউল্লাহ বলেন, উদ্ধার হওয়া নবজাতক বর্তমানে সুস্থ আছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনগত প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.