মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলো ৮ দল

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এই ৮ সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায় এবং সেখানে স্মারকলিপি প্রদান করে।

এদিন স্মারকলিপি দেওয়ার আগে, পল্টন এলাকায় জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। তবে, পদযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ তাদের বাধা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি পল্টন থেকে মৎস্য ভবন এলাকা পর্যন্ত পৌঁছানোর পর পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। এরপরই জামায়াতসহ ৮ দল একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশে রওনা হয়।

এর আগে, প্রথমে শাপলা চত্বরে সমবেত হয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলগুলোর নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাইয়ের চেতনা যদি ভূলুণ্ঠিত হতে দেয়, তবে আমরা আবার জীবন দেব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।’

স্মারকলিপির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন।

২. পিআর পদ্ধতির প্রবর্তন।

৩. নির্বাচনের সুষ্ঠু পরিবেশ।

৪. ফ্যাসিস্ট সরকারের বিচার।

৫. স্বৈরাচারের সঙ্গী দলগুলোর নিষেধাজ্ঞা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.