শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

দাবি না মানলে আন্দোলন তীব্র হবে, ৮ দলের হুশিয়ারি

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার এতে অংশ নিয়ে বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা জনগণের দাবি। এই দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না। আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়বো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে বসে আছে তারা এই গণভোট নিয়ে টিটকারি মূলক কথাবার্তা বলছে।

তারা বলেন, এখনো যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে বাধ্য হব।

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.