শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হচ্ছেন আরিফুল হক চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাকে নিয়ে কয়েক দফা বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন তাকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন।

সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি রাখা হয়। এ নিয়ে সিলেটে বেশ জল্পনা কল্পনা চলছিল। সিলেট-৫ আসনে শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও সিলেট-৪ আসনে কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে বেশ আলোচনা চলছিল। এ অবস্থায় সবকিছুর অবসান ঘটিয়ে এই আসনে আরিফুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি সিলেট চার আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মুরুব্বী। তার নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে নিয়েছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.