ভারতের ছোট পর্দার অভিনেত্রী রূপা দত্ত চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কলকাতার বড়বাজারের নন্দরাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন রূপা। অভিযোগে বলা হয়, ওই দিন চুরি করা হয় প্রায় ২০ গ্রামের একটি মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার চেইন, দুটি সোনার বালা এবং ৪ হাজার রুপি নগদ টাকা।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে প্রায় ১৫ দিন পর গ্রেফতার করা হয় অভিনেত্রী রূপাকে।
এর আগে, ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত, সেসময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একাধিক পার্স উদ্ধার হয়েছিল।








