শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক আগামী নভেম্বর মাসে ঢাকায় আসতে পারেন; এমন খবর প্রকাশের পর এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি যদি বাংলাদেশে আসেন, তবে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার আশা করছে তারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ভারতে পলাতক আসামি। তিনি আমাদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।”

ডা. জাকির নায়েক ২০১৬ সাল পর্যন্ত ভারতেই অবস্থান করেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম বিষয়ক আলোচনায় জনপ্রিয়তা অর্জন করার পর মোদী সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য’ ও ‘অর্থপাচার’-এর কথিত অভিযোগে মামলা করা হয়। পরবর্তীতে তাঁর পরিচালিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেয় নরেন্দ্র মোদীর সরকার।

সে সময় ৬০ বছর বয়সি এই ইসলামিক স্কলার নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভারতে না ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়।

ভারতের দেখাদেখি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশও জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী ‘জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত’ ছিল দাবি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকার সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডা. জাকির। তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে পলাতক হাসিনার আশ্রয়দাতা ভারত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.