দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন দলের নীতিনির্ধারকরা।
দলীয় সূত্র বলছে, এর মধ্যে নিজেদের প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে দলটি। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয় প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।








