রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতে

দুই বান্ধবীর সঙ্গে প্রেম, মন না ভেঙে দু’জনকেই বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

অদ্ভুত এক প্রেমের গল্পের সাক্ষী হলো ভারতের কর্নাটক রাজ্য। একই সঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ। কর্নাটকের চিত্রদুর্গ জেলার হোরাপেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

২৫ বছর বয়সী ওই তরুণের নাম ওয়াসিম শেখ। তাঁর দুই নববধূ তথা দীর্ঘদিনের প্রিয় বান্ধবীর নাম শিফা শেখ এবং জন্নত মখন্দর।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনের বন্ধুত্ব বহু বছরের। ওয়াসিমের সঙ্গে শিফা ও জন্নতের বন্ধুত্ব থেকে ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। তিনজনই জানতেন একে অপরের অনুভূতি সম্পর্কে। তবে তাদের মধ্যে কখনোই দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি হয়নি। বরং তিনজনের সম্পর্ক আরও দৃঢ় হয় সময়ের সঙ্গে।

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় ওয়াসিমের সামনে এক কঠিন প্রশ্ন ছিল—দুই প্রিয় বান্ধবীর মধ্যে কাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবেন? শেষ পর্যন্ত তিনি মন ভাঙার পথে না গিয়ে একই মণ্ডপে দুই বান্ধবীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সেই বিয়ের অনুষ্ঠান। পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে রীতিমতো উৎসবের আমেজে সম্পন্ন হয় তাদের বিবাহ। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, তিনজনের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও সম্মান দেখে তাঁরা বিস্মিত হয়েছেন।

বিয়ের পর ওয়াসিম বলেন, “আমরা তিনজনই একে অপরকে ভালোবাসি, বুঝি ও সম্মান করি। বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমাদের নতুন জীবন শুরু হলো।”

শিফা ও জন্নতও জানান, তাঁরা এই সিদ্ধান্তে খুশি এবং একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সংসার চালিয়ে যেতে চান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে “ব্যক্তিগত স্বাধীনতা ও বোঝাপড়ার উদাহরণ” হিসেবে দেখছেন, আবার কেউ এই বিয়ে নিয়ে নৈতিক ও আইনি বিতর্কও তুলেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.