রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আধুনিকতার যাতাকলে

মক্তব শিক্ষা হারিয়ে না যাক…

লিমন আহমেদ

ছবি : সংগৃহীত

আমাদের সমাজে দীর্ঘকাল তথা আদিকাল থেকে মক্তব শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই শিক্ষাব্যবস্থা শুধু কোরআন তিলাওয়াত ও ইসলামি জ্ঞান দান করেই সীমাবদ্ধ নয়; বরং শিশুদের নৈতিকতা, আদব-কায়দা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ শেখানোর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আধুনিকতার ঢেউ, শহুরে জীবনযাত্রা এবং সামাজিক অবহেলার কারণে মক্তব শিক্ষা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অনেক অভিভাবক সন্তানদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পড়াশোনার দিকেই মনোযোগ দিচ্ছেন। ফলে শিশুরা ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে– যা আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের জন্য উদ্বেগজনক।

আমাদের উচিত মক্তব শিক্ষার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এর ধারাবাহিকতা রক্ষা করা। এজন্য স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ, অভিভাবক এবং সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। মক্তব শিক্ষা টিকিয়ে রাখার মাধ্যমে আমরা শুধু ধর্মীয় জ্ঞানই নয়, বরং নৈতিক ও চারিত্রিক দৃঢ় ভিত্তিও নিশ্চিত করতে পারব।

অতএব, বিনীত অনুরোধ– মক্তব শিক্ষা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। এ প্রজন্ম ও আগামী প্রজন্ম যেন মক্তব শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখা প্রয়োজন।

লিমন আহমেদ
স্নাতক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী
নকলা, শেরপুর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.