বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি। একই সঙ্গে ছিলেন, ঢাকায় নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত রামিস সেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালযয়ে সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।









