শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

৫ অক্টোবর

আজ বিশ্ব শিক্ষক দিবস

কলিকাল ডেস্ক

ছবি ডিজাইন : শামীমা ইসলাম

একটি জাতির অগ্রগতিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড নির্মাণের গুরুদায়িত্ব পালন করেন শিক্ষকরা। তারা শুধু জ্ঞানই দেন না— নীতি, মূল্যবোধ ও জীবনের দিকনির্দেশনাও শেখান। তাই শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আজ সেই মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

আজ ৫ অক্টোবর, পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে দিবসটি পালনের উদ্যোগ নেয়। শিক্ষকদের সম্মান সংরক্ষণ এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই দিবস উদযাপিত হয়ে আসছে।

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে প্রতিবছরই এই দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে সরকারিভাবেও দিবসটি দেশে পালন করা হচ্ছে।

এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো, ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’। এতে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়েছে।

১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৪ সালে প্রথমবার পালনের পর ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বের দেশগুলোতে দিবসটি পালিত হচ্ছে। ইউনেস্কোর অনুমোদনে প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে দিবসটি পালন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.