শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দিতে গিয়ে গভর্নর এ মন্তব্য করেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ভালো মানের এমডি পাওয়া এখন বড় সমস্যা। এমনকি ভালো হেড অব ডিপার্টমেন্ট খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। সেটা করপোরেট বিভাগ হোক বা কনজিউমার বিভাগ। প্রতিটি ক্ষেত্রেই দক্ষ জনবলের ঘাটতি স্পষ্ট।

গভর্নর বলেন, ব্যাংক ঋণে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা হয়। একজন গ্রাহক ৩০টি ব্যাংক থেকে ঋণ নেন। এক্সপোজারের সীমা অতিক্রম রোধ করার দায়িত্ব ব্যাংকের। কিন্তু একজন গ্রাহক কোনোভাবে তা করতে পারে না, যদি এমডি ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাধা দিতেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.