মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এক স্কুলছাত্রীর মা এ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সভাকক্ষে এটি আয়োজন করা হয়।

যৌন হয়রানির শিকার সপ্তম শ্রেণির ছাত্রীটি বর্তমানে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন আছে। পরিবারের অভিযোগ, সে লজ্জা, ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে।

ছাত্রীর মা শিল্পী বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী এ ঘটনা ঘটিয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর অধ্যক্ষ তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে যৌন হয়রানি করেন। এসময় অধ্যক্ষ একটি ছুরি দেখিয়ে মেয়েকে ভয় দেখান। তিনি মেয়েকে বলেন, সে যেন কাউকে এ কথা না বলে।

৩০ সেপ্টেম্বর মেয়েটি মাদ্রাসায় গিয়েছিল। সেদিন দুপুরে সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। মেয়েটি মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রীর মা বলেন, তার মেয়ে খুব অসুস্থ। সে ভয়ে কথা বলতে পারে না। সবসময় আতঙ্কে থাকে ও মানুষ দেখলে চমকে ওঠে। শিল্পী বেগম দ্রুত ওই অধ্যক্ষের অপসারণ ও শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রভাবশালী এ জামায়াত নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কিনা— এ শঙ্কাও প্রকাশ করেন।

এ অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য দিয়েছেন। তিনি এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এটি সাজানো হয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে ইন্ধন যোগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঘটনাটি নিয়ে নবাবগঞ্জে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে খবর পেয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক হাসপাতালে শিক্ষার্থীকে দেখতে যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ছাত্রীর খবর নিয়েছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.