শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

হামাসকে যুদ্ধ বন্ধের প্রস্তাবনার বিষয়ে ৪ দিনের সময় দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবনা পেশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাবনার বিষয়ে মতামত জানাতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, শান্তি চুক্তির এই নতুন প্রস্তাবনায় হামাসের সম্মতির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা তিন থেকে চারদিন অপেক্ষা করব। তারা যদি সম্মতি না জানায়, তাহলে ইসরাইল যা করা দরকার সব করবে।

তিনি বলেন, হামাস যদি এই চুক্তিতে সম্মত না হয়, তাহলে তাদের পরিণতি সুখকর হবে না।

হামাসের একটি সূত্রে স্কাই নিউজ জানিয়েছে, হামাস নতুন প্রস্তবনাকে ইতিবাচকভাবে নিচ্ছে।

আল-জাজিরায় ফিলিস্তিনের একটি বিবৃতি উল্লেখিত হয়েছে। সেখানে হামাস জানিয়েছে, তারা স্বাধীনতার পথ থেকে কখনোই সরে দাঁড়াবে না।

সূত্র : স্কাই নিউজ

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.