জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করেছে বাংলা একাডেমি।
আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ‘অমর একুশে বইমেলা’ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।
প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।









