খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেন আফগান কোচ জনাথন ট্রট।
তিনি বলেন, ‘অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবি আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’
কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। ট্রট বলেন, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’














