বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

সারাদেশে

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে। এমসিকিউভিত্তিক এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ নির্ধারিত সময়ের পর কোনোভাবেই কাউকে হলে ঢুকতে দেয়া হবে না। পরীক্ষার কেন্দ্র ও কক্ষ নম্বর আগেই পরীক্ষার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

হলে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্যের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো ধরনের গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্রের চারটি সেট থাকবে। পরীক্ষার্থীদের যে সেট নম্বরের উত্তরপত্র দেয়া হবে, সে সেট নম্বরের প্রশ্নপত্রই হাতে দেয়া হবে। মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। তবে ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা এবং এ সময়ের মধ্যে কেউ পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে তা পিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি, গহনা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কেউ এসব নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে, কিংবা নকলচেষ্টার সঙ্গে জড়িত থাকলে, তার প্রার্থিতা বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা থাকবে এবং তাদের প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। অন্য যেকোনো ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থী প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় পাবে। কমিশন সকল পরীক্ষার্থীকে নির্ধারিত নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.