মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

এশিয়া কাপ

শ্রীলঙ্কা জিতলো, বাংলাদেশ হাসলো

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

কুশল মেন্ডিসের ফিফটিতে ছয় উইকেটের জয় পায় গতবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। হ্যাটট্রিক জয়ের মাধ্যমে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করে দলটি। এতে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশ দলেরও।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর ঝুলে ছিল বাংলাদেশ দলের ভাগ্য। গতকাল আফগানরা ৭০ রানের কমে জয় পেলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হতো লিটনদের। তবে সেই পথ আর ধরতে হয়নি। পরের পর্বের জন্য দুবাইয়ে থাকার বন্দোবস্ত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

যদিও টস জিতে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সাদেকউল্লাহ অটল প্রথম দুই ওভারে ২৬ রান তোলেন। বেশি আগ্রাসী হতে গিয়েই তৃতীয় ওভারে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ, আট বলে ১৪ রান করে। পরে অটল আউট হন ১৮ রানে। এরপর আফগানরা বড়সড় ধাক্কা খায়।

লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সামলাতে না পেরে ৭৯ রানে ছয় উইকেট হারায়। করিম জানাত (১), ডারউইশ রাসুলি (৯), ইব্রাহিম জাদরান (২৪), আজমতউল্লাহ ওমরজাই (৬) ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে রশিদ খানের (২৪) সঙ্গে মোহাম্মদ নবীর ৩৫ রানের জুটিতে আবার ঘুরে দাঁড়ায় দলটি। শেষ দুই ওভারে তাণ্ডব চালান নবী। ওই দুই ওভার থেকে আফগানরা তোলেন ৪৯ রান, ৪৭ রানই আসে নবীর ব্যাট থেকে।

নবীর বিধ্বংসী ব্যাটিংয়ের পরও লঙ্কানরা ১৭০ রানের জবাব দিতে কম যাননি। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারালেও ৫৩ রান তুলে লড়াই ধরে রাখে দলটি। যদিও আগের দুই ম্যাচে ফিফটি করা ওপেনার পাথুম নিশাঙ্কা গতকাল মাত্র ছয় রানে আউট হন। তিনে নামা কামিল মিশ্রা চার রানে ফেরেন। অন্য প্রান্তে রান তোলার গতি ঠিক রেখে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন কুশল। এর আগে অবশ্য ২৮ রান করে আউট হন কুশল পেরেরা। তবে অধিনায়ক আশালঙ্কা (১৭) এবং ছয়ে নামা কামিন্দু মেন্ডিস (২৬*) রানের গতি কমতে দেননি। আট বল আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। কুশল ৫২ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.