রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চ্যাম্পিয়ন্স লীগ

চেলসি হেরে গেল বায়ার্ন মিউনিখের কাছে

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ইউরোপ সেরার আসরে ভিন্ন অভিজ্ঞতা হলো দুই জায়ান্ট ক্লাবের। চেলসি রক্ষণভুলে হেরে বসলো বায়ার্ন মিউনিখের কাছে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের শক্তিমত্তার পূর্ণ প্রদর্শনী করল আতালান্তার বিপক্ষে।

গত রাতে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচ শুরুর ২০তম মিনিটেই এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের ক্রসে চাপে পড়ে আত্মঘাতী গোল করেন চেলসির ট্রেভর শ্যালাবা। ২৭তম মিনিটে হ্যারি কেইনের সফল স্পট কিকে ব্যবধান বাড়ে। তবে দুই মিনিট পরই কোল পালমারের চমৎকার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক রবার্ট সানচেসের একের পর এক সেভে রক্ষা পায় চেলসি। কিন্তু ৬৩তম মিনিটে মালো গিস্তোর ভুল পাস কাড়িয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন কেইন। শেষ দিকে পালমারের শট জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

অন্যদিকে, ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে একেবারে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। মাত্র তিন মিনিটেই গোল করেন অধিনায়ক মার্কিনিয়োস। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আশরাফ হাকিমির পাস থেকে জর্জিয়ান ফরোয়ার্ড খভিচা কাভারাত্সখেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্কোলার পাস থেকে জটিল কোণ থেকেও নিখুঁত শটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস। যোগ করা সময়ে বাঁ পায়ের শটে আতালান্তার কফিনে শেষ পেরেক ঠুকেন গনসালো রামোস।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে লুইস এনরিকের দল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.