শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনা ছিল বানানো নাটক: মাহমুদুর রহমান

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্সমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরায় এ তথ্য জানান তিনি।

এদিন দুপুরে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনালে তৃতীয় দিনে এসে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেছেন তিনি।

এর আগে, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট হয়ে ওঠা’ ও বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের সাক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিলো ‘নেভার এগেইন’, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের যেন আর আগমন না ঘটে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ন্যায় বিচার করা হোক যাতে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.