মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ব্যারাকে গ্রেফতার যুবলীগ নেতাকে আপ্যায়ন: কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ ক্লোজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

গ্রেফতার যুবলীগ নেতা আরিফ উল হাসানকে আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে আপ্যায়নের অভিযোগে বরগুনার আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের ক্লোজ করা হয়।

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ আসে সময় সংবাদের কাছে।

ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুই নারী, দুই পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। ভিডিওতে তাদের সঙ্গে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও। এ ঘটনা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ‘ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সব পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.