কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নান।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে প্রত্যাহার করে জাতীয় বেতন কমিশনে যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।














