শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ইসরাইলের মোকাবিলায় মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইসরাইলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এ আহ্বান জানান।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজ্জা ও কাতারে ইসরাইলি হামলার জবাবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে।

তিনি বলেন, গত মঙ্গলবার দোহার ওপর ইসরাইলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যা “আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন” এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এমন কোনো কারণ নেই”। এ সময় তিনি আরব ও ইসলামি দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান।

ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলামি বিশ্বের হাতে ইসরাইলকে ঠেকানোর জন্য “অসংখ্য উপায়” আছে। তিনি সতর্ক করে দেন, ইসরাইলের “আগ্রাসন কাতারে থেমে থাকবে না”। এ সময় তিনি গাজ্জায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.