শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

‘জেন-জি’ বিক্ষোভের সহিংসতা ‘অপরাধ’ : কার্কি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

‘জেন-জি’ বিক্ষোভের সহিংসতাকে ‘অপরাধ’ বলেছেন, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শুধু তাই নয়, এসব ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুরের ঘটনা তদন্ত করবে সরকার।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে দায়িত্ব নেয়ার পর এসব মন্তব্য করেন সুশীলা কার্কি। তিনি আরও বলেন, সহিংস কর্মকাণ্ডের তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে।

এরআগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরের দিনই শনিবার (১৩ সেপ্টেম্বর) শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন কার্কি। এ সময় আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেন, মাত্র ২৭ ঘণ্টা সময়ের মধ্যে আমি এমন রূপান্তর কখনও দেখিনি। এ গোষ্ঠীর দাবিগুলো পূরণ করতে আমাদের সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি নিজে ইচ্ছা করে আসিনি, আপনাদের অনুরোধেই এ দায়িত্ব নিয়েছি। আন্দোলনের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হচ্ছে, যা ষড়যন্ত্রের প্রশ্নও তোলে। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান কার্কি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.