মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ভাঙ্গায় অবরোধকারী প্রধান সমন্বয়কারী আটক

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।

গতকাল শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান (এপিসি) এবং একটি জলকামান নামানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। বিষয়টি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.