শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীও এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেয়ার কথা জানিয়েছে দলটির প্রেস উইং।

আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল জানিয়েছে, আজকের বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন। এরইমধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন। এসব বিষয় নিয়ে সবশেষ ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.